ডোমেইন নেইম কি

ইন্টারনেটে যে কোন কম্পিউটার কে চেনার জন্য যে উপায় সমূহ রয়েছে এর একটি হলো আইপি অ্যাড্রেস এবং অন্যটি হলো নির্ভর ডোমেইন নেম আইপি অ্যাড্রেস লেখা হয় সংখ্যা দিয়ে কিন্তু আইপি অ্যাড্রেস এর সংখ্যা মনে রাখা কষ্টকর তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি বর্ণ অক্ষরবৃত্তে কোন নাম ব্যবহার করা হয় কম্পিউটারের এর এরূপ নাম কে বলা হয় ডোমেইন নেম,, ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস।। সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি খুঁজে পাবে এই ডোমেইন নেমের মাধ্যমে।

ডোমেইন নেমের জন্য কিছু বিবেচ্য বিষয় রাখতে হয় যেমন ডোমেইন নেমটি নিজের প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠান উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত হলে ভালো হয় সহজে মনে রাখা যায় এমন ডোমেইন নেম নির্বাচন করতে হয় এবং ডোমেইন নেমটি কে যত সম্ভব ছোট রাখা উচিত,, ডোমেইন নেম সহজে উচ্চারণ ও বানান যোগ্য হতে হবে ডোমেইন নেমের কয়েকটি অংশে রয়েছে যেমন সাবডোমেইন সেকেন্ড লেভেল ডোমেইন টপ লেভেল ডোমেইন।

টপ লেভেল ডোমেইন বা সংক্ষেপে টিএলডি,, একটি এড্রেস এ ডটকম হলো গ্লোবাল টপ লেভেল ডোমেইন নেম,, এ অংশটি থেকে বুঝা যায় যে এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যত দিন যাচ্ছে ততই এই টপ লেভেল ডোমেইন নেম বেড়েই চলছে জনপ্রিয় কিছু টপ লেভেল ডোমেইন নেম হলো

ডটকম, ডট নেট ,ডট ইনফো, ডট বীজ ,ডট মিল ইত্যাদি, কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন মাধ্যমে একটি দেশের নামের দুইটি অক্ষর ধারা ভূগোলিক বুঝাতে করা হয় যেমন বাংলাদেশে বুঝাতে বিডি লিখতে হয়,, প্রতিটি ওয়েব  এড্রেস এর পেছনে নিজস্ব একটি আইপি অ্যাড্রেস কাজ করে ইন্টারনেটে যখন কোন ওয়েব এড্রেস লিখে এন্টার চাপা হয় তখন ডিএনএস এর মাধ্যমে আইপি অ্যাড্রেস এ রূপান্তরিত হয়ে যায় এবং নির্দিষ্ট কম্পিউটার খুঁজে পাই,

আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেমের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত তাই মনে রাখা কঠিন,, ডোমেইন নেম আলফানিউমেরিক বর্ণ দ্বারা গঠিত তাই মনে রাখা সহজ।। আইপি অ্যাড্রেস একটি কম্পিউটার বান্ধব আই এ এন এ দ্বারা নিয়ন্ত্রিত,, ডোমেইন নেম মানুষ বান্ধব এবং আই সী এ এন এন দ্বারা নিয়ন্ত্রিত।। আইপি অ্যাড্রেস ব্রাউজার সরাসরি বুঝতে পারে,, ডোমেইন নেম ব্রাউজার সরাসরি বুঝতে পারেনা আইপি অ্যাড্রেস কনভার্ট করে।। আইপি অ্যাড্রেস ইন্টারনেট অবস্থানকে শনাক্ত করে এবং ডেটা স্থানান্তর করে, ডোমেইন নেম আইপি অ্যাড্রেসকে শনাক্ত করে এবং ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়,

সারা বিশ্বের ডোমেইন নেম বা আইপি অ্যাড্রেস যে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করে তার নাম আইসি এ এন এন,, যেহেতু এটি একটি সকল দেশের সর্বোপরি সারা বিশ্বের ডোমেইন নেম প্রদান করে তাই যে কোন ডোমেইন নেমের পুনরাবৃত্তি হবার সম্ভাবনা কম,

আজ এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ

About nurjahan

dailylifestyle.space-এর লেখক ও কনটেন্ট রাইটার। প্রযুক্তি, Android Tips, স্মার্টফোন, ক্যামেরা, কম্পিউটার, ডিজিটাল জীবনযাপন, Lifestyle এবং Real Estate–সম্পর্কিত তথ্য সহজ ও বোধগম্য ভাষায় পাঠকদের কাছে তুলে ধরার চেষ্টা করি। নতুন প্রযুক্তি ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয় নিয়ে গবেষণা করে তথ্যবহুল, ব্যবহারিক ও পাঠকবান্ধব কনটেন্ট তৈরি করাই আমাদের লক্ষ্য। dailylifestyle.space-এ আমরা নিয়মিত প্রযুক্তি ও লাইফস্টাইলের নতুন তথ্য, টিপস, গাইড এবং প্রয়োজনীয় পরামর্শ প্রকাশ করি, যাতে পাঠকরা সহজেই সঠিক তথ্য খুঁজে পান এবং দৈনন্দিন জীবনে তা কাজে লাগাতে পারেন।

View all posts by nurjahan →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *