আমাদের জীবনে প্রতিনিয়ত ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব দিনদিন বেড়েই চলছে,বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, গেমস তৈরী, নগর পরিকল্পনা ইত্যাদি জটিল কাজে ব্যাবহার করা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি,
ভার্চুয়াল রিয়েলিটি মাধ্যমে আমরা শিক্ষাক্ষেত্রে জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন করতে পারছি শিক্ষার্থীরা বিষয়টি একেবারে সামনাসামনি দেখার অনুভূতি পায় ফলে শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে ধারণা হয় ভার্চুয়াল রিয়েলিটি ত্রিমাত্রিক সিমুলেশন এর মাধ্যমে জ্যোতি বিজ্ঞানের ছাত্র শিক্ষকরা সৌরজগতের গ্রহ বা গ্রহপুঞ্জ এর অবস্থান গঠন প্রকৃতি গ্রহের বিভিন্ন বস্তু বা প্রাণের উপস্থিতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে গবেষণায় দেখা গেছে একজন ছাত্র শুনে তার 20% যা দেখে তার 30 শতাংশ এবং যা করে তার প্রায় 90 শতাংশ পর্যন্ত মনে রাখতে পারে
শুধু তাই নয় উন্নত বিশ্বের ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানের ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে বর্তমান সার্জিক্যাল প্রশিক্ষণের এম আই এস টি ভার্চুয়াল রিয়েলিটি ল্যাপারোস্কপিক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে শিক্ষানবিশ ডাক্তারগণ এর ফলে অত্যন্ত সহজে ও সুবিধাজনক উপায় বাস্তবে অপারেশন থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন,, ভার্চুয়াল অপারেটিং কক্ষে ছাত্ররা কৌশলগত দক্ষতা অপারেশন ও রোগ সম্পর্কিত তাত্ত্বিক বিষয়াদি কার্যপ্রণালী অনুশীলন করতে সক্ষম হন
আজকাল বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও ভার্চুয়াল রিয়েলিটি মাধ্যমে দেওয়া হয়ে থাকে,, তারমধ্যে অন্যতম হলো ড্রাইভিং প্রশিক্ষণ,, আমরা জানি ড্রাইভিং প্রশিক্ষণ করতে গেলে অনেক সময় আমাদের দুর্ঘটনার শিকার হতে হয় কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করে নানান রকম নিয়ম কানুন খুব সহজেই আয়ত্ত করা সম্ভব,, এই পদ্ধতিতে প্রশিক্ষণের জন্য একটি নির্দিষ্ট আসনে চালককে বসতে হয় চালকের মাথায় একটি হেড মাউন্টেড ডিসপ্লে সাহায্য কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ ও আশেপাশের রাস্তার পরিবেশ একটি মডেল প্রদর্শন করা হয়, সিমুলেটরকে ব্যবহারকারী অটোমোবাইল নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করে থাকেন যার মধ্যে রয়েছে এক্সপ্লোরেশন ও ব্রেকিং এর জন্য স্টিয়ারিং হুইল ও প্যাডেল, এ পদ্ধতিতে জরুরি মুহূর্তে যানবাহন পরিচালনার শেখানো হয়,
ট্রাফিক ব্যবস্থাপনায় ও নিয়ন্ত্রণে ভার্চুয়াল রিয়েলিটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে,, ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে পাইলটগন আকাশ পথে বিমান চালনা ও ঝূকি সম্পর্কে জ্ঞান লাভ করেন,
আজ একাবিংশ শতাব্দীর এই তথ্য প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক জটিল কটিন কাজকে সহজ থেকে সহজতর ভাবে করতে পারছি, ভার্চুয়াল রিয়েলিটি আমাদের এই পৃথিবীতে খুলে দিয়েছে অপার সম্ভাবনার দুয়ার,, পৃথিবী কে নিয়ে গেছে আরো একধাপ এগিয়ে,
আজ এ পর্যন্তই,, আবারো আপনাদের মাঝে হাজির হব বিজ্ঞানের নতুন নতুন সব তথ্য প্রযুক্তির চমক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।